পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন
ব্যক্তিগত কারণ দর্শিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন পদত্যাগ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
গত ৯ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন ৫ আইন কর্মকর্তা। তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
এ ছাড়া সম্প্রতি পদত্যাগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।
উল্লেখ্য, এর আগে গত জুনে সরকারের নেওয়া কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছিলেন জামায়াত-সমর্থিত সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল।
What's Your Reaction?